খুলনায় বাসচাপায় রিক্সাচালক নিহত
নগরীর শিববাড়ী মোড় এলাকায় শনিবার সকালে বাসের চাপায় রিক্সাচালক নওয়াব আলী (৩৫) নিহত হয়েছে। পুলিশ জানায়, সকাল ১০টায় একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-৮-৮৩২৮) সোনাডাঙ্গা বাস টার্মিনালের সামনের সড়কে কুলসুম, রহিমা ও আবু তালেবকে ধাক্কা দিয়ে চালিয়ে পালানোর চেষ্টা করে। এর এক পর্যায়ে শিববাড়ী মোড়ে চালক বাসটি তুলে দেয় যাত্রীবাহী একটি রিক্সার ওপর।
এ ঘটনায় বাসের চাকায় পিষ্ট হয়ে রিক্সাচালক নওয়াব আলী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন যাত্রী বিশ্বজিত।
পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়। সোনাডাঙ্গা বাস টার্মিনালের সামনে আহত কুলসুম, রহিমা ও আবু তালেবকে প্রাথমিক চিকিৎসা এবং বিশ্বজিতকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুলনা থানার দারোগা নওজেশ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
