২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বসে থেকেই বেতন নিচ্ছেন বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর আড়াইশ কর্মকর্তা--কর্মচারী

প্রায় দেড় বছর আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে প্রত্যাহার করে নেওয়া প্রায় আড়াইশ’ কর্মকর্তা--কর্মচারী কোনো কাজ না করেই বেতন পাচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2007, 05:09 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

নফহবংি২৪.পড়স --এর অনুসন্ধানে জানা যায়, বিলুপ্ত ব্যুরোর অলস বসে থাকা ২৬৩ জন কর্মকর্তা--কর্মচারী ২০০৫ সালের অক্টোবর মাস থেকে চলতি বছরের ফেব্র“য়ারি পর্যন্ত বেতন, ভাতা, টেলিফোন বিল, গাড়িসহ অফিসের যাবতীয় সুযোগ সুবিধা গ্রহণ করেছেন। এরমধ্যে সর্বোচ্চ বেতন উপ--পরিচালকদের, যাদের স্কেল ১৩ হাজার ৭শ ৫০ টাকা। এ পর্যায়ের কর্মকর্তারা পান সব মিলিয়ে প্রায় ২৫ হাজার টাকা। এছাড়া সবচেয়ে কম বেতন প্রায় ৮ হাজার টাকা পাচ্ছেন এমএলএসএস পর্যায়ের কর্মচারীরা। এসবের পেছনে সরকারের খরচ হয়েছে প্রায় ৮ কোটি টাকা।

দুদক গঠনের পর বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর এসব কর্মকর্তা--কর্মচারীকে সরকারের অন্য কোনো দপ্তরে নিয়োগ দেওয়া হয়নি। এছাড়া সরকারি চাকরি বিধি অনুযায়ী ২৫ বছর চাকরির বয়স হওয়ায় বাধ্যতামূলক অবসরেও পাঠানো হয়নি। সরকারের এই সিদ্ধান্তহীনতার সুযোগে এসব কর্মকর্তা--কর্মচারীরা দুদকের বাছাই প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে ১৬টি রিট আবেদন করে মাসের পর মাস কোনো কাজ না করেই বেতন নিচ্ছেন। রিট আবেদনকারীরা সরকারের অন্য কোনো দপ্তরে তাদের নিয়োগের বিরোধিতা করছেন। 

দুদকের সচিব মো. দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে নফহবংি২৪.পড়স কে শুক্রবার বলেন, “আদালতের রায় না হওয়া পর্যন্ত এই বিষয়ে কোনো কিছু বলা যাচ্ছে না। তবে সরকার চাইলে কমিশনের আইন পরিবর্তন করেও এই বিষয়ে একটা সিদ্ধান্ত নিতে পারে। শেষ পর্যন্ত কী হয় সেটি আমি এই মুহূর্তে বলতে পারছি না।”

দুদকের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা নফহবংি২৪.পড়স কে জানান, ২০০৪ সালের ২১ নভেম্বর কমিশন গঠন হওয়ার পর সাবেক দুর্নীতি দমন ব্যুরোর ১ হাজার ৬ জন কর্মকর্তা--কর্মচারীকে কোনো পদে নিয়োগ না দিয়ে অতিরিক্ত জনবল হিসেবে ঘোষণা করা হয়। একই সঙ্গে বিলুপ্ত ব্যুরোর নামে মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে তাদের বেতন--ভাতা দেওয়া শুরু হয়।

২০০৫ সালের ২০ এপ্রিল একটি নীতিমালা তৈরি করে ওইসব কর্মকর্তা--কর্মচারীর মধ্যে থেকে বাছাই করা ৫০ জনকে প্রথম পর্যায়ে কমিশনে নিয়োগ দেওয়া হয়। কিন্তু দুদকের জনবল কাঠামো এবং প্রয়োজনীয় সংখ্যক পদের অভাবে এই ৫০ জনকে এখনো বেতন--ভাতা দেওয়া হচ্ছে বিলুপ্ত ব্যুরোর খাত থেকেই।

তবে কমিশন চেয়ারম্যান, কমিশনার, সচিব এবং প্রেষণে নিযুক্ত কর্মকর্তারা দুদকের^ খাত থেকেই বেতন--ভাতা পাচ্ছেন।

এরপর ২০০৫ সালের সেপ্টেম্বরে  ৫০০ পদ সৃষ্টি করে ৭৪৩ জন কর্মকর্তা--কর্মচারীকে দুদক থেকেই বেতন--ভাতা দেওয়া শুরু হয়। বাকি ২৬৩ জনকে প্রত্যাহার করে নিতে সরকারের কাছে চিঠি পাঠায় কমিশন।

কমিশনের এ সিদ্ধান্তে সংক্ষুব্ধরা একই বছরের অক্টোরব মাসের শেষ দিকে হাইকোর্টে রিট আবেদন করেন। মোট ১৬টি রিট আবেদনের বেশিরভাগের আদেশে কমিশনে বহাল কর্মকর্তা--কর্মচারীর কার্যক্রমসহ প্রত্যাহার আদেশ স্থগিত রাখা হয়।

তবে হাইকোর্ট ২০০৬ সালের ২৪ আগস্ট আহসান আলী ও এ কে এম জায়েদ হোসেনের দায়ের করা দুটি রিট আবেদনের রায়ে কমিশনের যাচাই--বাছাই কার্যক্রম এবং বহালকৃতদের দিয়ে কাজ করানোর প্রক্রিয়া বৈধ ঘোষণা করে। সেইসঙ্গে প্রত্যাহার আদেশও সঠিক বলে রায় দেওয়া হয়।

আদালতের এই রায়ের সংক্ষুব্ধ আবেদনকারীরা এরপর আপিল বিভাগের চেম্বার জজ আমীরুল কবির চৌধুরীর আদালতে আবেদন করেন। তিনিও কমিশনের যাচাই--বাছাই নীতিমালা এবং বহাল আদেশ সঠিক বলে রায় দেন। তবে প্রত্যাহারকৃতরা শীতকালীন ছুটির পর আদালত খুললে নিয়মিত আপিল করতে পারবেন বলেও তিনি আদেশ দেন।

এরপর সংক্ষুব্ধরা আপিল বিভাগের ওই আদেশ গোপন (ঋধপঃ ংঁঢ়ৎবংংরড়হ) করে পুনরায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার জজ বিচারপতি জয়নুল আবেদীনের আদালতে আবেদন করেন। আদালতের সিদ্ধান্ত এর পরিপ্রেক্ষিতে এ নিয়োগ নিয়ে কমিশনের কার্যক্রম আবার বন্ধ হয়ে যায়।

দুদক বিষয়টি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের কাছে আবেদন করলে তিনি বিষয়টি আপিল বিভাগের পুর্ণাঙ্গ বেঞ্চ গঠনের নিদের্শ দেন। শুনানি শেষে ৩০ নভেম্বর আদালত রায় দেয় যে, কমিশনে বহালের নীতিমালা সঠিক। আদালত অবশ্য তার রায়ে বলেন, আবেদনকারীরা শুধু প্রত্যাহার আদেশের বিষয়ে আপিল করতে চাইলে তিন মাসের মধ্যে তা করতে পারবেন। এরপর এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেননি দুদক থেকে প্রত্যাহার করা কর্মকর্তা--কর্মচারীরা।