বঙ্গবীর ওসমানীর ২৩ তম মৃত্যূবার্ষিকী পালিত হচ্ছে
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ২৩ তম মৃত্যূবার্ষিকী শুক্রবার সারাদেশে পালিত হচ্ছে। দিনটি পালনের জন্য বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে।
জেনারেল এম এ জি ওসমানী মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও মুক্তি বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালে লন্ডনের বেথেলহাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জেনারেল ওসমানীর মৃত্যূবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সাংবাদিক পরিষদ সকালে জাতীয় প্রেসক্লাবে এবং ওসমানী স্মৃতি পরিষদ ওসমানী মিলনায়তনে পৃথক দুটি আলোচনা সভার আয়োজন করে।
নফহবংি২৪.পড়স এর সিলেট প্রতিনিধি জানান, ওসমানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে তাঁর কবরে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, ওসমানী স্মৃতি সংসদ, বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ, জাতীয় জনতা পার্টি পুষ্পস্তবক অর্পণ করে।
এ ছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকেও কবরে শ্রদ্ধা জানানো হয়। এদিকে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ বৃহস্পতিবার এক বিবৃতিতে জেনারেল ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের আহবান জানিয়েছে।
