২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শার্শা সীমান্তে বিডিআর -বিএসএফ গোলাগুলি

যশোরের শার্শা উপজেলার অগ্রভুলোট সীমান্তে শুক্রবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বিডিআরের মধ্যে অন্তত ২৫ রাউন্ড গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2007, 02:30 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৫ টার দিকে বাংলাদেশী কৃষকদের লক্ষ্য করে বিএসএফ সদস্যরা বিনা উস্কানিতে গুলিবর্ষণ করে। এ ঘটনায় বিডিআর সদস্যরাও পাল্টা জবাব দেয়।

যশোর ২২ রাইফেল ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার নাসের আহমেদ জানান, ভারতের ঝাউডাঙ্গা সীমান্তে  বিএসএফ সদস্যরা ৫ রাউন্ড গুলিবর্ষণ করে। প্রতিউত্তরে বিডিআরও ১০ রাউন্ড গুলি ছুঁড়ে।