২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুইদিনের মাথায় র‌্যাবের মহাপরিচালক বদল

দুইদিনের মাথায় র‌্যাবের মহাপরিচালক পদে পরিবর্তন এনেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2007, 10:22 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

বৃহষ্পতিবার এক সরকারি আদেশে সদ্য নিয়োগ পাওয়া  বাহারুল আলমকে র‌্যাবের মহাপরিচালক পদ থেকে সরিয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকারকে র‌্যাব প্রধান করা হয়েছে।

বাহারুল আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশের বিশেষ শাখা (এসবি)’র । হাসান মাহমুদ খন্দকার এসবি প্রধানের দায়িত্বে ছিলেন।

আকস্মিক এই বদলি সম্পর্কে পুলিশ মহাপরিদর্শক নূর মোহাম্মদ নফহবংি২৪.পড়স কে বলেন, “সরকার ইচ্ছে করলে যে কোনো পদে যে কোনো  সময় রদবদল বা নতুন নিয়োগ দিতে পারে।”

অদূর ভবিষ্যতে যাতে পুলিশে আর বড় ধরনের  রদবদল করতে না হয় তাই এই পরিবর্তন বলে ইঙ্গিত দিয়েছেন পুলিশ প্রধান। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সম্ভবত এই সরকারের আমলে পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরণের আর কোন রদবদল করা হবে না বলে আমি মনে করছি।” 

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র মতিউর রহমান নফহবংি২৪.পড়স কে বলেনে, “স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বদলি আদেশটি জারী করে এবং আমরা সন্ধ্যার পর আদেশটি পেয়েছি।”