পিরোজপুরে ব্যবসায়ী খুন
পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার প্রত্যন্ত গ্রামে বুধবার রাতে দুর্বৃত্তরা খোকন হাওলাদার (৩৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে।
দুর্বৃত্তরা এ সময় নিহতের দু’ভাই পান্না হাওলাদার (৩০), আবুল হোসেনকে (২৬) গুলি ও খোকনের স্ত্রী শেফালী বেগমকে (২৫) কুপিয়ে আহত করে।
থানা পুলিশ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে একটি পাইপগান এবং ধারালো অস্ত্র উদ্ধার করেছে।
মঠবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাব হোসেন জানান, ৮/১০ জনের একটি অস্ত্রধারী গ্র“প বুধবার রাত সাড়ে ৩ টার দিকে আঙ্গুলকাঠী গ্রামের খোকন হাওলাদারের বাড়িতে হানা দেয়। তারা খোকনকে এলোপাতারি কুপিয়ে হত্যা করে।
খোকনের দু’ভাই এবং স্ত্রী তাকে তাকে রক্ষার জন্য এগিয়ে আসলে দুর্বৃত্তরা তাদের ওপরও হামলা চালায়। আহতদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পূর্ব শক্রতার জেরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড হয়েছে বলে পুলিশ ধারণা করছে।
