২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে এক পিডিবির কর্মচারীকে পুলিশে সোপর্দ

টাকার বিনিময়ে লোডশেডিংয়ের সময় বাড়ানো কমানোসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) এক কর্মচারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2007, 10:23 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

পিডিবি সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে পিডিবি ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন আল ফারুকের নেতৃত্বে নগরীর বাকলিয়া এলাকায় এক অভিযানে এ অনিয়মের ঘটনা ধরা পড়ে।

টাকার বিনিময়ে লোডশেডিংয়ে অনিয়ম করার পাশাপাশি অভিযানের খবর আগে ভাগে ফাস করা এবং মিটার কারসাজির সাথে জড়িত থাকার অভিযোগে পিডিবির বাকলিয়া সাব স্টেশনের সুইচ বোর্ড অ্যাটেনডেন্ট মো. সানাউল্লাহকে আটক করে বাকলিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন আল ফারুক নফহবংি২৪.পড়স -কে জানান।

এসব অবৈধ কাজে সহযোগিতা করার জন্য তাজুল ইসলাম নামে ঐ এলাকার এক যুবককেও আটক করে পুলিশে দেয়া হয় বলে তিনি জানান।