টঙ্গীতে অস্ত্রসহ তিন ছিনতাইকারি গ্রেপ্তার
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা রাজধানীর টঙ্গীতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও ককটেলসহ তিন ছিনতাইকারিকে গ্রেপ্তার করেছে।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি এলজি ও এক রাউন্ড গুলি, একটি ককটেল এবং দুটি ধারালো ছুরি।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদ পেয়ে র্যাব--১১ এর একটি দল বুধবার রাত তিনটার দিকে টঙ্গী এরশাদনগর বস্তিতে অভিযান চালায়। র্যাব সদস্যরা এ সময় মো. বাদশা মিয়া (২০), মো. ফালু মিয়া ওরফে পিচ্চি ফালু (২০) এবং মো. হিরন মিয়া (২৫) নামে তিন ছিনতাইকারিকে উদ্ধারকৃত অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করে।
র্যাব--১১ এর অপারেশন কর্মকর্তা গোলাম রাব্বানী নফহবংি২৪.পড়স কে বলেন, “গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাইকারি এবং অস্ত্রধারী সন্ত্রাসী। জিজ্ঞাসাবাদ শেষে তাদের টঙ্গী থানায় হস্তান্তর করা হয়েছে।”
টঙ্গী থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই নাসিমা জাহান নফহবংি২৪.পড়স কে জানান, এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়েছে।
