পরিবহন ট্যাক্স পরিশোধ করা যাবে সোনালী ব্যাংকে
পরিবহন ট্যাক্স ও রেজিস্ট্রেশন ফি পরিশোধে আগের পদ্ধতি পরিবর্তন হচ্ছে। নতুন নিয়মে ডাকঘরের পরিবর্তে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় এ সব ফি পরিশোধ করা যাবে। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের মধ্যে এক বৈঠকে এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।
অর্থ মন্ত্রণালয় ও বিআরটিএ-র প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি ওয়ার্কিং গ্র“প সহসাই এ ব্যাপারে বিশদ কর্মপন্থা নির্ধারণ করবেন।
বৈঠক শেষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান এ বি এম শাহজাহান নফহবংি২৪.পড়স কে বলেন, “সরকার সোনালী ব্যাংকের মাধ্যমে পরিবহন ট্যাক্স ও রেজিস্ট্রেশন ফি আদায়ের ব্যাপারে নীতিগতভাবে সম্মত হয়েছে।” তিনি জানান, ট্যাক্স ও ফি পরিশোধের জন্য সোনালী ব্যাংকের শাখাগুলোতে নির্ধারিত ফরম থাকবে। এছাড়া ফি পরিশোধের সুবিধার্থে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সকল শাখায়ও খোলা হবে সোনালী ব্যাংকের বুথ।
উল্লেখ্য বর্তমানে পরিবহন মালিকদের ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে নির্দিষ্ট কিছু ডাকঘরে যানবাহনের ট্যাক্স ও ফি পরিশোধ করতে হয়। জটিল ও সময়সাপেক্ষ এ পদ্ধতির কারণে গ্রাহকদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
অভিযোগ রয়েছে ডাকঘর এবং বিআরটিএর কিছু কর্মকর্তা ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার এবং ক্লিয়ারেন্স দেওয়ার বিনিময়ে অতিরিক্ত চার্জও আদায় করছেন।
