চট্টগ্রাম বন্দরে জামায়াত সমর্থিত শ্রমিক নেতা গ্রেপ্তার
জামায়াতে ইসলামী সমর্থিত চট্টগ্রাম বন্দর ইসলামী শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেনকে বুধবার আটক করে পুলিশে সোপর্দ করেছে যৌথ বাহিনী।
দুপুরে বন্দর ভবন থেকে তাকে আটক করার পর বিকালে বন্দর থানায় হস্তান্তর করা হয়।
বন্দর থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই মাসুদ পারভেজ জানান, শ্রমিক নেতা জাহাঙ্গীর হোসেনকে বিশেষ ক্ষমতা আইনের ১৬ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এছাড়া একই দিন যৌথ বাহিনী এনায়েত বাজার এলাকা থেকে রাশেদ ও সবুজ নামের আরো দ’ুজনকে আটক করেছে।
