২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিনটি দেশকে স্বীকৃতি দেবে বাংলাদেশ

বাংলাদেশ মন্টিনিগ্রো, স্যান মেরিনো এবং এন্ডোরা’র সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2007, 10:38 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

তবে দেশগুলোতে কোনো দূতাবাস থাকবে না। নিউ ইয়র্ক থেকে তাদের কাজ পরিচালনা করা হবে। 

উপদেষ্টা পরিষদের বৈঠকে মঙ্গলবার এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব  সৈয়দ ফাহিম মুনয়েম বৈঠকের পর  সাংবাদিকদের জানান।

ইউরোপে অবস্থিত মন্টিনিগ্রো সাবেক যুগোশ্লাভিয়ার অংশ ছিল। এন্ডোরা দক্ষিণ-পূর্ব ইউরোপীয় দেশ। স্যান মেরিনো ইউরোপের দেশ। ইটালির কাছে দেশটির অবস্থান।