২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ভোগ্যপণ্যের ভেজাল কারখানায় অভিযান

টঙ্গী সাতাইশ এলাকায় মঙ্গলবার নকল ও ভেজাল ভোগ্যপণ্যের কারখানা ¯প্রাই ব্রান্ডের এটিএন ফুড ও কনজিউমার প্রোডাক্ট --এ যৌথবাহিনী অভিযান চালিয়ে সেটি বন্ধ করে দিয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2007, 10:41 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

এ সময় গ্রেপ্তার করা হয় কারখানার তিন কর্মকর্তাকে।

গোপন সংবাদের ভিত্তিতে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনা ও পুলিশ সদস্যরা সাতাইশ তিলারগাতি এলাকায় এটিএন ফুডে অভিযান চালায়। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে হলুদ--মরিচ গুড়া থেকে শুরু করে স্যালাইন, রেডিটি আচার, ট্যাং সবই তৈরি করা হতো।

ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন, হিসাব রক্ষক শাজাহান আলী ও সুপার ভাইজার রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। তবে কারখানার মালিক এ্যাডভোকেট আদিল মিয়াকে গ্রেপ্তার করা যায়নি।