হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত
হাটহাজারী থানাধীন একটি পুলিশ ফাঁড়ির দুই কনস্টেবলের চাঁদা চাওয়ার ঘটনায় হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদের এক আদেশে মো. আলমগীর নামের ওই ওসিকে সোমবার রাতে সাময়িক বরখাস্ত করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার বিকেলে নফহবংি২৪.পড়স-- কে জানান, “আইজিপির নির্দেশে ওসিকে সাময়িক বরখাস্তের আদেশের কপি সোমবার রাতে জেলা পুলিশ পেয়েছে। আদেশ পাওয়ার পর তাকে কর্মস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, গত রোববার মাদার্শা পুলিশ ফাঁড়ির দুই কনস্টেবল মো. জাহাঙ্গীর ও মো.শহীদ হালদা নদীতে বালু শ্রমিকদের কাছ থেকে চাঁদাবাজির সময় গণপিটুনির শিকার হয়। একটি থানার ইনচার্জ হিসেবে ভারপ্রাপ্ত কর্মকর্তা এর দায় এড়াতে পারেন না। তাই তার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসপি ওমর ফারুক জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য বিভাগীয় তদন্ত করা হবে। মঙ্গলবার পর্যন্ত নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখানে নিয়োগ দেওয়া হয়নি বলে তিনি জানান।
দুই কনস্টেবলের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। তারা এখন কারাগারে আটক রয়েছে।
