২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লবীতে ঘরে আগুন, শিশুসহ দগ্ধ ৫

পল্লবী থানা এলাকার বাউনিয়া বাঁধের একটি বাড়িতে সোমবার ভোরে অগ্নিকাণ্ডে এক শিশু কমপক্ষে পাঁচজন অগ্নিদগ্ধ হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2007, 02:41 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন সেলিনা (১৯), মরিয়ম (৪৫), বেবী (২৫), টুটুল (৭) এবং দুলাল (২৮)।

বাড়ির মালিক মোঃ মোতালেব হোসেন দাবি করেছেন, প্রতিবেশি মোঃ সোহেলসহ (২৫) অজ্ঞাত কয়েকজন দূস্কৃতকারী সোমবার ভোর তিনটার দিকে তার বাড়িতে আগুন লাগিয়ে দেয়।

পল্লবী থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই মাহমুদুর রহমান নফহবংি২৪.পড়স কে জানান, এ ঘটনায় বাড়ির মালিক মোতালেব হোসেন প্রতিবেশি সোহেলসহ অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। তবে এখন পর্যন্ত কোন আসামি গ্রেপ্তার হয়নি।