২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছেন চাকরিচ্যুত ২২ পুলিশ কর্মকর্তা

গ্রেপ্তারের ১২ ঘন্টা পর সোমবার মোহাম্মদপুর ও তেজগাঁও থানায় মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছেন চাকুরিচ্যুত ২২ জন পুলিশ কর্মকর্তা। আন্দোলন, বিক্ষোভ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে চন্দ্রিমা উদ্যান থেকে ওইদিন সকালে তাদের গ্রেপ্তার করা হয়েছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2007, 01:27 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

পুলিশ জানায়, রোববার চাকুরিচ্যুত হয় এসব পুলিশ কর্মকর্তা। সোমবার সকালে তারা রাজধানীর চন্দ্রিমা উদ্যান এলাকায় জড়ো হলে তেজগাঁও থানা পুলিশ তোফাজ্জল হোসেন ও নবী হোসেন নামে দুইজনকে গ্রেপ্তারে করে। মোহাম্মদপুর থানা পুলিশ গ্রেপ্তার করে আরো ২০ জনকে ।

মোহাম্মদপুর পুলিশের হাতে গ্রেপ্তারকৃতদের মধ্যে শামসুদ্দিন আহম্মেদ, আশরাফুল আলম, মুনির উদ্দিন, মোহাম্মদ মহসীন, আব্দুল হাই, আমানুল ইসলাম, আব্দুল¬াহ আল মামুন, জাকির হোসেন, বিশ্বনাথ, গোলাম ফারুক, খন্দকার রফিকুল ইসলাম, সেলিম খান, মিজানুর রহমান, জামাল উদ্দিন, আরিফ সিদ্দিকী এবং আরিফুল ইসলামের নাম জানা গেছে।

সোমবার সকালে মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার আব্দুল হাই বলেছেন, “ঠিক কী কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে আমি তা জানি না।”

সোমবার রাতে এ এস আই কবীর হোসেন ও ইয়াদুল ইসলাম নফহবংি২৪.পড়স-কে জানান, চন্দ্রিমা উদ্যান তেজগাঁও থানার অধীনে বলে রাত নয়টার দিকে তাদের তেজগাঁও থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে অভিভাবকরা মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে নেন।

নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ার পর এসব পুলিশ কর্মকর্তার নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নেয় তত্ত্বাবধায়ক সরকার।

পুলিশ মহাপরিদর্শক নূর মোহাম্মদ শনিবার রাতে নফহবংি২৪.পড়স কে বলেছেন, “৮৩৫ জন এসআই ও সার্জেন্টের নিয়োগ বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয়েছে।”

নূর মোহাম্মদ আরও বলেন, “সব অভিযোগই সত্য এবং প্রমাণিত হয়েছে।”