নিয়োগ বাতিল হওয়া ১৬ পুলিশ কর্মকর্তা গ্রেফতার
আন্দোলন, বিক্ষোভ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নিয়োগ বাতিল হওয়া ৮৩৫ পুলিশ কর্মকর্তার ১৬ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। সোমবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যান এলাকা থেকে চাকুরীচ্যুত এসব পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানায় নিয়ে যাওয়া হয়।
মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার আব্দুল হাই নফহবংি২৪.পড়স-কে বলেছেন, “ঠিক কী কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে আমি তা জানি না।”
চলতি সপ্তাহেই জোট সরকারের শেষ সময়ে দেওয়া পুলিশের ৮৩৫ জন এসআই ও সার্জেন্টের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে তত্ত্বাবধায়ক সরকার। নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ার পর সরকার এ সিদ্ধান্ত নেয়।
পুলিশ মহাপরিদর্শক নূর মোহাম্মদ শনিবার রাতে নফহবংি২৪.পড়স কে বলেছেন, “৮৩৫ জন এসআই ও সার্জেন্টের নিয়োগ বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয়েছে।”
নূর মোহাম্মদ বলেন, “সব অভিযোগই সত্য এবং প্রমানিত হয়েছে।”
