২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুই পুলিশ কনস্টেবলকে গণপিটুনি

চট্টগ্রামের হাটহাজারী থানাধীন মাদার্শা এলাকায় হালদা নদীতে বালু শ্রমিকদের কাছ থেকে চাঁদা চাইতে গিয়ে রোববার গণপিটুনির শিকার হয়েছে দুই পুলিশ কনস্টেবল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2007, 10:40 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকাল ৩ টায় হাটহাজারী থানার উত্তর মাদার্শা ইউনিয়নের রামদাশ হাটের কুমারখালী এলাকায় হালদা নদীতে বালু শ্রমিকদের কাছ থেকে প্রতিদিনের মতো চাঁদা আদায় করতে গেলে স্থানীয় জনতা পুলিশের দুই কনস্টেবল মো. জাহাঙ্গীর ও মো. শহীদকে ধরে গণপিটুনি দেয়। পরে তাদের মাদার্শা ইউনিয়ন পরিষদে আটকে রাখে। খবর পেয়ে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে একটি দল কনস্টেবলদের উদ্ধার করতে রওনা হয়।

হাটহাজারী থানার ভ্রারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন ঘটনা স্বীকার করে বলেন, “স্থানীয় জনতা দুই পুলিশকে আটকে রেখেছে খবর পেয়ে তাদের উদ্ধারে সেখানে যাচ্ছি।”

তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।