বসুরহাট পৌরসভা কমিশনার অস্ত্রসহ গ্রেপ্তার
যৌথবাহিনী শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে একটি পাইপগান ও দুটি তাজা বোমাসহ নোয়াখালীর বসুরহাট পৌরসভার ৯ নং ওয়ার্ড কমিশনার এবিএম সিদ্দিককে গ্রেপ্তার করেছে।
কোম্পানীগঞ্জ থানার এসআই আসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বসুরহাট পৌরসভার আদর্শপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে যৌথবাহিনী সিদ্দিককে গ্রেপ্তার করে।
তার বিরুদ্ধে এসআই জহুর আলী বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে দু’টি মামলা দায়ের করেছেন।
