২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর আংশিক চালু (আরো তথ্যসহ)

উড্ডয়নের সময় সৌদি এয়ারলাইন্সের একটি বিমান দুর্ঘটনায় পড়ার কারণে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর রোববার সাড়ে ছয়ঘন্টা বন্ধ থাকার পর রাতে আংশিক চালু হয়েছে। বিমান বন্দর কর্মকর্তারা জানান, উড্ডয়নের সময় এয়ারলাইন্সটির একটি বোয়িং ৭৪৭ বিমানের কয়েকটি চাকা ফেটে গেলে সব ধরণের ফ্লাইটের অবতরণ ও উড্ডয়ন বন্ধ করে দেওয়া হয়। রিয়াদগামী ওই বিমানটি প্রায় ৪০০ জন যাত্রী ছিল। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন কর্মকর্তা জানান, এ ঘটনার পর রোববার মধ্যরাত পর্যন্ত সব ধরণের ফ্লাইট উঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2007, 11:18 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

দুর্ঘটনার পর রোববার রাত তিনটা পর্যন্ত সব ফ্লাইটের সময় পরিবর্তন করা হয়েছে। বিমান বন্দরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বাংলাদেশ বিমানের দুটি, জিএমজির একটি এবং চায়না এয়ারলাইন্সের অপর একটি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করে চট্টগ্রাম বিমান বন্দরে পাঠানো হয়েছে। এছাড়া দুর্ঘটনার আগেই জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের পথে রওনা হওয়া জাহাজগুলোরও গতিপথ পরিবর্তন করা হয়েছে।

বিস্তারিত না জানিয়ে বিমান বন্দরের একজন নিরাপত্তা কর্মকর্তা কে বলেন, “আল্লাহর রহমত যে কোন হতাহতের ঘটনা ঘটেনি।   

মোট ১৮ টি চাকার মধ্যে ফেটে যাওয়া ১৬ টি চাকা মেরামত না করা পর্যন্ত দুর্ঘটনাকবলিত বিমানটি রানওয়েতেই থাকবে বলে জানা গেছে।

এদিকে জিয়ার পরিবর্তে বেশ কয়েকটি ফ্লাইট ইতিমধ্যে চট্টগ্রাম বিমান বন্দরে অবতরণ করার পর সেখানে নতুন করে আর কোন বিমান অবতরণের জায়গা নেই বলে জানা গেছে।

জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের এরিয়া কন্ট্রোল কার্যালয়ের সহকারি পরিচালক কাজী ওমর ফারুক নফহবংি২৪.পড়স কে বলেন, বড় আকারের বিমান উঠানামা বন্ধ থাকলেও কর্তৃপক্ষ এফ-২৮ সহ ৩০ সিটের নীচের বিমানগুলোর চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নিয়েছে।     

কয়েকটি ছোট আকৃতির বিমান ইতিমধ্যে উঠানামা করাও শুরু করেছে।

বিমান বন্দরের ফ্লাইট ইনফরমেশন কার্যালয় জানায়, বিশেষ ব্যবস্থায় জিয়া থেকে একটি ০২১ এয়ারবাস উড্ডয়ন করবে। বিমানটি চট্টগ্রাম হয়ে মাস্কট যাবে।

এদিকে দুর্ঘটনার পর বিভিন গন্তব্যের কয়েক হাজার যাত্রী বিমান বন্দরে আটকা পড়েছেন।