২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৃথিবীর সবচেয়ে ভালো রোবট বানাচ্ছে এখন বাংলাদেশ!

এদেশের জনপ্রিয় কল্পবিজ্ঞানকার মুহম্মদ জাফর ইকবালের তার ‘কপোট্রনিক সুখদুঃখ’ উপন্যাসে আগামী দিনের এক রোবটবিশ্বের ছবি এঁকেছিলেন বছর বিশেক আগে। এরপর মিনিপর্দায় রোবোকপ বা স্টার ওয়ারস এর কারিশমা দেখে বঙ্গবালকেরা বিস্তর আমোদ পেয়েছেন। এমনকি শেরাটন হোটেলে আয়োজিত রোবোকপ ফুটবল টুর্নামেন্টেও দর্শকসারিতে বসে হর্ষধ্বনি দিয়েছেন তারা। তথাপিও অধিকাংশ বাঙালির কাছে রোবট এখনো কল্পবিজ্ঞানের আইটেম। ইউরোপ আমেরিকায় কল - কারখানা থেকে শুরু করে গেরস্থালী কাজের জন্য ফি বছর লাখ লাখ রোবট বিক্রি হলেও বাংলাদেশে সে সবের নামনিশানা নেই। অথচ বিশ্বের সবচেয়ে ভাল রোবটের নির্মাতা একজন বাংলাদেশী। তার নাম ড. আল-আমিন ভুঁইয়া। মূল কর্মস্থল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। পদবী অ্যাসোসিয়েট প্রফেসর। এখন লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ে রিসার্স অ্যাসোসিয়েট হিসেবে কাজ করছেন। ড. আমিনের সঙ্গে কথা বলে তার এই সাফল্যের পুর্বাপর জানাচ্ছেন মুহম্মদ খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2007, 02:42 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

ড. আল-আমিন ভুঁইয়া ২০০১ সালে ‘ইমেজ কী-ওয়ার্ডস ফর দি ইনটেলিজেন্টস পিকচার ডাটাবেস সিস্টেম’ এর উপর সফল গবেষণার মাধ্যমে জাপানের ওসাকা ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। এরপর কাজ করেছিলেন জাপানের ‘ন্যাশনাল ইনফরমেটিক্স ইনস্টিটিউট’ এ পোস্টডক্টরাল গবেষক হিসেবে। মূলত রোবটের সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করেন তিনি। সে সময় তিনি তৈরি করেছিলেন একটি আকর্ষণীয় রোবট ‘আইবোআমিন’। পরে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে তার ডেভেলপ করা এই রোবটটি প্রদর্শন করেন তিনি। এটি নাচতে পারে, বাংলা ও অন্যান্য ভাষায় গানও গাইতে পারে, এমনকি মানুষকে চিনতে পারে। তিনি রোবটকে চোখের ইশারায় নিয়ন্ত্রণ করার সফলতাও অর্জন করেন। বিশ্বের সবচে’ বড় আর আকর্ষনীয় রোবট তৈরির প্রতিষ্ঠান সনি ড. আল-আমিন ভুঁইয়ার তৈরি প্রজেক্ট প্রোগ্রামটি কিনে নেয়। যা পরে ‘আইবো’ নামে বাজারে আসে এবং ব্যপক জনপ্রিয়তা পায়।

এছাড়াও ড. আমিন ইমেজ প্রসেসিং, কম্পিউটার গ্রাফিক্স, প্যাটার্ন রিকগনিশন, কম্পিউটার ভিশন, থ্রিডি সিন রি-কনস্ট্রাকশন, ফেস রিকগনিশন, ফটো আইডেন্টিফিকেশন, হিউম্যান রোবট সিমবায়োসিসসহ বিভিন্ন বিষয়ে গবেষণা করছেন।

মানুষ এবং রোবটের মিথষ্ক্রিয়ার সংগঠন

উপরে যে সব গবেষণার কথা বলা হলো সেগুলোর লক্ষ্য কিন্তু একটাই। বিশ্বের অন্যান্য রোবট বিজ্ঞানীদের মতো ড. আমিনও চান রোবটকে মানুষের মতো অনুভুতি দিয়ে বিষ্ময় সৃষ্টি করতে। কিন্তু একার পক্ষে এত ব্যপক বিষয় নিয়ে গবেষণা সম্ভব নয়। এ কারণেই ২০০৪ সালে তিনি তৈরি করেছেন একটি ব্যাতিক্রমধর্মী সংগঠন ‘হিউম্যান রোবট সিমবায়োসিস গ্র“প’। বাংলায় এর অর্থ করলে দাড়ায় ‘মানুষ এবং রোবটের মিথষ্ক্রিয়া সংস্থা’। রোবটদের মধ্যে মানুষের বৈশিষ্ট্যগুলোর সমন্বয় ঘটানো এবং রোবটদের একটি নিজস্ব জগৎ সৃষ্টি করার লক্ষেই তৈরি হয়েছে এই রোবট সোসাইটি। ১৭ জন তরুণ-তরুণীর সমন্বয়ে গঠিত এই সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন আল-আমিন ভুঁইয়া নিজেই। এরকম আরেকটি সংগঠন রয়েছে, ইংল্যান্ডে। সেই সংগঠনটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে বাংলাদেশের এই সংগঠন।

সংগঠনের সদস্যরা জাহাঙ্গীণগর বিশ্ববিদ্যালয়ের অধীনে পিএইচডি এবং মাস্টার্সের গবেষণার বিষয় হিসেবে এখানে রোবট নিযে গবেষণা করছেন বলে জানিয়েছেন ড. আমিন। সদস্যরা রোবটের ভিন্ন ভিন্ন দিক নিয়ে গবেষণা করছেন এবং প্রত্যেকেই ভার্চুয়াল যোগযোগ ব্যবস্থার মাধ্যমে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন। অর্থ্যাৎ স্বশরীরে উপস্থিত না হয়ে তারা অনলাইনে নিজ নিজ অবস্থানে থেকেই গবেষণা চালিয়ে যাচ্ছেন। এই সোসাইটির সদস্যরা হলেন- আব্দুল মান্নান মন্ডল, মোজাম্মেল হক চৌধুরী, মো. আরিফুল হায়দার, ফজলুল হক, আলেয়া আক্তার, নজরুল ইসলাম পাটোয়ারী, জামাল উদ্দিন, সাজ্জাদ ওয়াহিদ, আতাউর রহমান, আব্দুর রহমান প্রমুখ।

আব্দুল মান্নান মন্ডলের অবদান

হিউম্যান রোবট সিমবায়োসিস গ্র“পের সদস্য আব্দুল মান্নান মন্ডল। বর্তমানে ঢাকা সিটি কলেজের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এই সহকারী অধ্যাপক ড. আল আমিনের কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। নফহবংি২৪.পড়স এর এই প্রতিবেদককে আব্দুল মান্নান জানান, ২০০৪ সালের ৮-১০ ডিসেম্বর ফ্লোরিডার অরল্যান্ডোতে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটার এন্ড ইনফরমেশন টেকনোলজি (আইসিসিআইটি)’ কনফারেন্সে তার ‘ডিসপ্যারিটি এস্টিমেসন বাই এ টু স্টেজ এপ্রক্সিমেসন রিয়েল টাইম এলগরিদম’ নামক গবেষণাপত্রটি উপস্থাপনের জন্য নির্বাচিত হয়। এই গবেষণাপত্রে তিনি উপস্থাপন করেন রোবট কিভাবে সব কিছু ত্রিমাত্রিক হিসেবে শনাক্ত করবে। তার গবেষণার ক্রমোন্নয়ন বিষয়টিকে আরও সফলতার জায়গায় নিয়ে গেছে। এরই মধ্যে তিনি শতকরা ৯২.৪৫ ভাগ সফলতা অর্জন করেছেন।

উল্লেখ্য মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী প্রফেসর কেনেডি একই বিষয়ের উপর শতকরা ৩০ ভাগ সফলতা অর্জন করে হৈ চৈ ফেলে দিয়েছিলেন।

 মিথষ্ক্রিয়ায় কি ঘটছে

একজন সাধারণ মানুষের মধ্যে যে ধরনের আবেগ অনুভূতি রয়েছে, সেই ধরনের আবেগ অনুভূতি সম্পন্ন রোবট সৃষ্টি করাকেই এখানে বলা হচ্ছে মিথষ্ক্রিয়া। প্রফেসার আল আমিন বললেন- ‘বর্তমানে বিশ্বের উন্নত দেশগুলোতে রোবট তৈরি করা হয় বিশেষ কিছু কাজ করানোর জন্য অর্থ্যাৎ সেখানে রোবটকে ব্যবহৃত সাধরণ শ্রমিকদের মতো। এই ব্যপারটা আমার কাছে খুব বেদনাদায়ক মনে হয়েছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি রোবটরা শ্রমিক হিসেবে কাজ করবে না, তাদের  একটা আলাদা জগৎ থাকবে। মতামত প্রকাশের অধিকার থাকবে, থাকবে ভাব বিনিময়েরও সুযোগ। তারা মানুষের মতো বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করবে, গবেষণা করবে, মোটকথা মানুষের অনুরূপ তাদেরও একটা আলাদা জগৎ তৈরি হবে। কিন্তু সেটা করতে হলে রোবটের মধ্যে মানুষের সব বৈশিষ্ট্যের সমন্বয় ঘটাতে হবে। এজন্য আমরা রোবটের মধ্যে কী কী বিষয় সংযুক্ত করা হলে তা প্রায় মানুষের কাছাকাছি একটা অবস্থায় আসবে তার একটি তালিকা তৈরি করেছি এবং ইতিমধ্যে এসব বিষয় নিয়ে গবেষণাও শুরু হয়েছে। গবেষণার বিষয়গুলো হলো-

মানুষের মতো যে কোন বস্তুকে ত্রিমাত্রিক ফর্মে সনাক্ত করা।

চোখের ইশারায় কাজ করা।

মানুষকে চিনতে পারা।

রাগ, হাসি, কান্না কিংবা আনন্দ বিভিন্ন অনুভূতিতে মানুষের মতো আচরন করা।

কথা বলতে পারা ।

নাচ, গান করা।

নিজেই নিজেই বিভিন্ন বিষয় সম্পর্কে শিখা।

মানুষের বয়স নির্ধারণ করা ।

যে কোন চিহ্ন বা প্রতীক (বৃত্ত, ত্রিভুজ, সরলরেখা প্রভৃতি) শনাক্ত করতে পারা। এর ফলে বিভিন্ন জিনিসপত্র শনাক্ত করতে পারবে সুক্ষèভাবে।

মানুষের কন্ঠ ও পশুপাখির কন্ঠ শনাক্ত করবে ইত্যাদি।

অর্থনৈতিক সমস্যা না থাকলে

হিউম্যান রোবট সিমবায়োসিস গ্র“পই বাংলাদেশের প্রথম কোন সংস্থা যারা রোবটের উন্নয়নে একযোগে কাজ করছে। এই দলের সদস্যরা প্রত্যেকেই তাদের নিজ নিজ খরচেই গবেষণার কাজ চালাচ্ছেন বলে জানালেন আব্দুল মান্নান। বললেন, “রোবট নিয়ে ব্যপকভাবে গবেষণা করতে গেলে দরকার পর্যাপ্ত অর্থ কিন্তু এখানে আমাদের কোন তহবিল নেই। আমাদের গবেষণাপত্রগুলো বিশ্বের বিভিন্ন কনফারসেন্সে উপস্থাপনের জন্য নির্বাচিত হচ্ছে। কিন্তু একমাত্র অর্থের অভাবে হয়তো আমরা সেসব কনফারেন্সে অংশগ্রহণ করতেও ব্যর্থ হবো। এক্ষেত্রে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানগুলো আমাদের এই বৃহত্তর উদ্যোগে সহায়তা করলে দ্রুত সফলতার পথে এগিয়ে যেতে পারবো আমরা।” 

হিউম্যান রোবট সিমবায়োসিস গ্র“প সম্পর্কে আরো জানতে ব্রাউজ করুন িি.িমবড়পরঃরবং.পড়স/ধষধসরহথনযঁরুধহ সাইটে। অথবা যোগাযোগ করুন ড. আল আমিন ভুঁইয়া, এসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অব কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ইমেইল:  ধষধসরহথনযঁরুধহ@ুধযড়ড়.পড়স  অথবা আব্দুল মান্নান মন্ডল, ডিপার্টমেন্ট অব কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ঢাকা সিটি কলেজ।