ফরিদপুরে রোববার থেকে শুরু জসীম পল্লী মেলা
পল্লীকবি জসীম উদ্দীনের ১০৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন, জসীম ফাউন্ডেশন ও বিসিক যৌথভাবে রোববার থেকে আয়োজন করছে পক্ষকালব্যাপী জসীম পল্লীমেলা।
ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে পল্লীকবির মাজার সংলগ্ন জসীম উদ্যানে এ মেলা অনুষ্ঠিত হবে। রোববার বিকেল ৩ টায় মেলা উদ্বোধন করবেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মাহফুজুর রহমান।
মেলায় এ বছর ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানের ৭০টি সাংস্কৃতিক সংগঠন জারি --সারি, ভাটিয়ালি, পল্লীগীতি ও পল্লী কবির লেখা কবিতা, গান ও নাটক পরিবেশন করবে। এছাড়া, ১৭০টি স্টলে কারু--চারু পণ্য, হস্তশিল্প, তাঁত বস্ত্র, আসবাবপত্র বিক্রি ও প্রদর্শনী চলবে বলে আয়োজকরা জানান।
