২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জে ৫ হাজার বস্তা ভেজাল সার আটক

আশুগঞ্জের বিভিন্ন গুদামে অভিযান চালিয়ে শুক্রবার মেয়াদোত্তীর্ণ, ভেজাল ও ব্যবহারের অনুপযোগী ৫ হাজার ২ শ ৬৭ বস্তা সার আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ব্রাহ্মণাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2007, 07:29 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

খবর পেয়ে শুক্রবার ভোর রাতে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ওয়াইএম জিয়াউদ্দিন আল মামুন এ সার আটক করেন। নফহবংি২৪.পড়স কে তিনি জানান, আটককৃত সারের আনুমানিক দ্মা ২০ লাখ টাকা।

আশুগঞ্জ ফেরিঘাটের বাগদাদ ট্রান্সপোর্ট, আনোয়ার গ্র“প ও আবির পরিবহনসহ বিভিন্ন গুদামে অভিযান চালিয়ে এ সার আটক করা হয়।

আটককৃত সারের মধ্যে রয়েছে টিএসপি,ইউএমপি, ডিএপিএস ও জিপসাম।

গুদাম মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান।