পটুয়াখালীতে ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪
পটুয়াখালীতে যৌথবাহিনী বৃহস্পতি ও শুক্রবার অভিযান চালিয়ে আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মর্তুজা, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. জাফর উল্লাহসহ চারজনকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার সকালে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. জাফর উল্লাহকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। সদর থানা পুলিশ জানায়, তার নামে গ্রেপ্তারি পরোয়ানা আছে।
এর আগে বৃহস্পতিবার বিকেলে যৌথবাহিনী দুমকী উপজেলার আঙ্গারিয়া বাজার থেকে আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মর্তুজাকে গ্রেপ্তার করে। অভিযানে অংশ নেওয়া র্যাব-৮ এর মেজর আরিফ জানান, গোলাম মর্তুজার বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, সরকারি জমি দখল ও খাস জমি পাইয়ে দেওয়ার কথা বলে লাখ লাখ টাকার হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে।
দুমকীতে অভিযানের সময় দুপুরে উপজেলা পরিষদ গেট থেকে আবুল কালাম আজাদ ওরফে কলিম মাস্টার নামে এক সন্ত্রাসীকেও গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও সরকারি অফিস দখলের অভিযোগ আছে বলে জানিয়েছে র্যাব।
এছাড়া, বৃহস্পতিবার সন্ধ্যায় সুগন্ধা পরিবহন কাউন্টারের সামনে থেকে মো. ফিরোজ নামের এক অজ্ঞান পার্টির এক সদস্যকে গ্রেপ্তার করা হয়।
