গুলশানে চারশ’ কোটি টাকার জমি দখলমুক্ত, অভিযান চলেছে গ্রিনরোডেও
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বৃহস্পতিবার গুলশান ও গ্রিনরোড এলাকায় বৃহস্পতিবার বড় ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছে। এ সময় প্রায় চারশ’ কোটি টাকার জমি দখলমুক্ত এবং পাঁচ শতাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠানের অংশবিশেষ গুঁড়িয়ে দেওয়া হয়।
গুলশানে অভিযান চলে রাজউকের ম্যাজিস্ট্রেট আসম ইমদাদুদ দস্তগীরের নেতৃত্বে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রালয়ের ম্যাজিস্ট্রেট মাহফুজুল ইসলাম নেতৃত্ব দেন গ্রিনরোড এলাকায়। সকাল ১১ টা থেকে শুরু করে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে এই অভিযান। সেনা ও পুলিশসহ নিরাপত্তা বাহিনীর দুই শতাধিক সদস্য এতে অংশ নেন।
ম্যাজিস্ট্রেট আসম ইমদাদুদ দস্তগীরের নেতৃত্বে রাজউকের দলটি সকাল ১১ টায় গুলশান দুই নম্বরের ৬৬ নং সড়কে ‘র্যাংগসের’ দখলে থাকা প্রায় ১৩ বিঘা জমি দখলমুক্ত করার মাধ্যমে অভিযান শুরু করে। দীর্ঘ ২০ বছর ধরে র্যাংগস এই জমিটি দখল করে রেখেছিল।
বর্তমান বাজার মূল্যে এর দাম প্রায় চারশ’ কোটি টাকা বলে ম্যাজিস্ট্রেট আসম ইমদাদুদ দস্তগীর নফহবংি২৪.পড়স কে বলেছেন।
অন্যদিকে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ম্যাজিস্ট্রেট মাহফুজুল ইসলামের নেতৃত্বে রাজউকের অপর একটি দল সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে পান্থপথ মোড় পর্যন্ত গ্রিনরোড এলাকায় অভিযান চালিয়ে কমপক্ষে ১০টি বহুতল ভবনসহ তিন শতাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠানের অনুমোদনবিহীন অংশ গুঁড়িয়ে দেয়।
