২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌথবাহিনীর অভিযানকে স্বাগত জানিয়েছেন হাসিনা

যৌথবাহিনীর চলমান অভিযানকে স্বাগত জানিয়েছেন শেখ হাসিনা। বুধবার রাতে এক বিবৃতিতে তিনি বলেন, গত পাঁচ বছরে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে সারাদেশে যারা জমি, হাটবাজার বালুমহাল ও অন্যের সম্পত্তি দখল করেছে আইনের যথার্থ প্রয়োগের মাধ্যমে তাদের বিচার হওয়া উচিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2007, 10:58 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

তিনি আরও বলেন, শুধুমাত্র ৫ বা ১০ বছর নয়, গত ২৫ বছরে যারাই ক্ষমতায় ছিল, তাদের সম্পত্তির হিসাব নিতে হবে।

তত্ত্বাধায়ক সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দোষীদের আইনের আওতায় এনে তদন্ত করে প্রতিটি দুর্নীতির বিচার করতে হবে। গডফাদার সৃষ্টিকারীদের এবং রাষ্ট্রীয় সম্পদ দখল করে বিদেশে পাচারকারীদের গ্রেপ্তার করার দাবি জানান তিনি।