বরিশাল ছাত্রদল সভাপতিকে আটক করেছে র্যাব
বরিশাল জেলা ছাত্রদল সভাপতি মনোয়ার হোসেন জিপু (৩৫) কে র্যাব সদস্যরা বুধবার দুপুর আড়াইটার দিকে সিএমএমইউ কার্যালয় থেকে আটক করেছে।
কোতয়ালী থানায় জিপুর বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে বলে র্যাব কার্যালয় থেকে জানানো হয়েছে।
এ ব্যাপারে র্যাব--৮ কার্যালয়ের মিডিয়া প্রধান এএসপি মাহবুব হোসেন জানান, নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডের সিএমএমইউ কার্যালয়ে স্বাস্থ্য বিভাগের একটি কাজের দরপত্র জমা দেওয়ার জন্য জিপু প্রভাব খাটাতে গেলে সেখানে অবস্থানরত সাদা পোশাকধারী র্যাব সদস্যরা জিপুকে আটক করে। পরে র্যাব কার্যালয়ে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
