২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণে ১০ কর্মকর্তা নিয়োগ

বিদ্যুতের অবৈধ সংযোগ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান জোরদার করতে বিভিন্ন দপ্তরের ১০ জন সরকারি কর্মকর্তার বিচারিক ক্ষমতা পুণরুজ্জীবীত করে এক মাসের জন্য বিদ্যুৎ বিভাগে সংযুক্ত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2007, 08:15 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

সম্প্রতি শুরু হওয়া বিদ্যুৎ বিভাগের বিচ্ছিন্নকরণ অভিযান ম্যাজিস্ট্রেট সংকটের কারণে জোরদার করা সম্ভব হচ্ছিল না বলে এসব কর্মকর্তাকে সংযুক্ত করা হয়েছে বলে  জানা গেছে।

এ ১০ কর্মকর্তা হলেন মোঃ শাহ জাহান, উপপরিচালক, একাডেমী ফর প্লানিং এন্ড ডেভেলপমেন্ট, ঢাকা; চৌধুরী ইস্কান্দার আনোয়ার, উপপরিচালক, আইএমইডি; রথীন্দ্র নাথ দত্ত, উপপরিচালক,বিসিএস প্রশাসন একাডেমী, ঢাকা; এ কে এম তারেক, এবানন্ডন্ড  প্রপার্টি ম্যানেজমেন্ট বোর্ড, ঢাকা; মোঃ আশফাকুল আমিন মুকুট, এসাইনমেন্ট অফিসার, এনজিও বিষয়ক ব্যুরো, ঢাকা; মোঃ তাহবুব আলম, সিনিয়র সহকারী সচিব, স্থানীয় সরকার বিভাগ; কবীর আহমেদ, সিনিয়র সহকারী সচিব, স্থানীয় সরকার বিভাগ; মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব, শিক্ষা মন্ত্রণালয়; মোঃ তৌফিকুল আরিফ, সিনিয়র সহকারী সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং মোঃ মহসিন, সিনিয়র সহকারী সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ।

সংস্থাপন মন্ত্রণালয় থেকে মঙ্গলবার এই ১০ জন ম্যাজিস্ট্রেটকে বিদ্যুৎ বিভাগে সংযুক্তকরণের সরকারি প্রজ্ঞাপণ জারি করা হয়েছে। তাদের মঙ্গলবার দুপুর ২টার মধ্যে বিদ্যুৎ বিভাগে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ১০ কর্মকর্তা অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান ছাড়াও সরকারি ভূমি ও ভবন থেকে অবৈধ দখলদার উচ্ছেদের দায়িত্ব পালন করবেন বলেও জানা গেছে।