মীর নাছিরকে আটকাদেশের করার কারণ দেখাতে বলেছে হাইকোর্ট
সাবেক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের আটকাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবেনা তার কারণ দেখাতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি মো: আবদুল ওয়াহাব মিঞা ও বিচারপতি মো: এমদাদুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মীর নাছিরের ছেলে মীর মোহাম্মদ হেলালউদ্দিনের দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট মন্ত্রনালয়ের উপসচিব, ঢাকার জেলা প্রশাসক , স্পেশাল ব্রাঞ্চের পুলিশ সুপার ও ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলারসহ সংশি¬ষ্ট কর্তৃপক্ষকে আগামী দশ দিনের মধ্যে এই ব্যাপারে জবাব দিতে বলেছে।
আবেদনে বলা হয়েছে, গত ৩ ফেব্র্রুয়ারি রাতে মীর নাছির উদ্দিনকে গুলশানের বাসভবন থেকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে। তাকে ৫ ফেব্র“য়ারি বিশেষ ক্ষমতা আইনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ৩০ দিনের আটকাদেশ দেন।
আবেদনে আরো বলা হয়েছে, মীর নাছিরের বিরুদ্ধে জনশৃঙ্খলা বিঘœ করার অস্পষ্ট অভিযোগ আনা হয়েছে। বিশেষ ক্ষমতা আইনে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে আটকাদেশ দেওয়া যায় না। কিন্তু আটকাদেশের সুনির্দিষ্ট কারণ এখনো জানানো হয়নি। রাষ্ট্রের জন্য কোন ক্ষতিকর কাজের অভিযোগ ছাড়া কারো ব্যক্তি স্বাধীনতা খর্ব করা যায়না।
মীর নাছিরের পক্ষে মামলা পরিচালনা করেন খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ। তাকে সহায়তা করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সরকারপক্ষে ছিলেন সহকারী এটর্নি জেনারেল আতিকুল করিম।
