সালাউদ্দিন আহমেদ যৌথ বাহিনীর হাতে আটক, সেনা অভিযানে ২৪ ঘন্টায় গ্রেপ্তার ১০৫
বিএনপি নেতা ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে যৌথ বাহিনীর সদস্যরা মঙ্গলবার ভোরে গুলশানের ‘ন্যাম ভিলা’ থেকে আটক করেছে।
পাশাপাশি মঙ্গলবার বিকেল পর্যন্ত ২৪ ঘন্টায় দেশব্যাপী অভিযানে সশস্ত্রবাহিনী সদস্যরা আরো ১০৪ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
যৌথবাহিনী সদস্যদের হাতে সালাউদ্দিনের গ্রেপ্তারের খবর রাষ্ট্র হয়ে গেলে অসংখ্য সাংবাদিক ভিড় করেন গুলশান থানায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম নফহবংি২৪.পড়স কে বলেন, “মঙ্গলবার আমার থানায় অন্য কোন বাহিনী কাউকে হস্তান্তর করেনি।”
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নফহবংি২৪.পড়স কে বলেন, “আমরাও খবরটি শুনেছি, কিন্তু সচিব আমাদের বিষয়টি জানানোর নির্দেশ দেননি।”
আরেক প্রশ্নের জবাবে তিনি অন্যকোথাও যোগাযোগ করার পরামর্শ দিয়ে বলেন, সশস্ত্র বাহিনী এবং যৌথ বাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব অনুযায়ী ‘রাঘব বোয়ালদের’ ধরার জন্য অভিযান পরিচালনা করছেন। এ জন্য মন্ত্রণালয় থেকে প্রতিদিন সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া জরুরী না।”
এদিকে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘন্টার অভিযানে সারা দেশ থেকে ১০৫ জনকে আটক, আটটি আগ্নেয়াস্ত্র, পাঁচটি ককটেল এবং বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করেছে।
একই সময়ে পুলিশ ও র্যাবের অভিযানে আরো আটটি আগ্নেয়াস্ত্র, ৩৭ টি ককটেল, ১৬৯ টি বোমা এবং ৮০ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।
