নাসিমের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ
আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের স্ত্রীকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করেছে যৌথবাহিনী। এ সময় তাদের পরিবারের আয়ের উৎস, ব্যাংক অ্যাকাউন্ট ও আয়কর সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়।
মোহাম্মদ নাসিমের বড় ছেলে তানভীর শাকিল জয় নফহবংি২৪.পড়স কে জানান, সেনাবাহিনী ও র্যাবের চার কর্মকর্তা তাদের ধানমন্ডির বাসভবনে এসে মা লায়লা নাসিমের কাছে পরিবারের আয়ের উৎস, ব্যাংক অ্যাকাউন্ট ও আয়কর সম্পর্কে জানতে চেয়েছেন।
জয় আরও জানান, দুপর ১টার দিকে কর্মকর্তারা বাসায় এসে আয়ের উৎস সংক্রান্ত প্রমাণপত্র চাইলে লায়লা নাসিম তাদের বলেন, নাসিমকে গ্রেপ্তারের সময় সেগুলো যৌথবাহিনীর কর্মকর্তাদের কাছে স্বেচ্ছায় হস্তান্তর করা হয়েছে।
আর কোনও কাগজপত্র নেই বলে লায়লা নাসিম কর্মকর্তাদের জানান। ওই কর্মকর্তারা বাসায় আধাঘণ্টা অবস্থান করে।
প্রসঙ্গত, যৌথবাহিনী গত শনিবার গভীর রাতে মোহাম্মদ নাসিমকে আটক করে। সোমবার ঢাকার সিএমএম আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে এক মাসের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
