২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁয়ে নকল মবিল কারখানার সন্ধান, আটক ২

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে বিসিক শিল্প নগরীতে সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে মবিলের নকল কারখানার সন্ধান পেয়েছে র্যাব। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2007, 09:29 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

ক্যাপ্টেন গোলাম রাব্বানির নেতৃত্বে র্যাব-- ১১ এর একটি দল সোমবার সন্ধ্যায় কাঁচপুরে বিসিক শিল্প নগরীর আল ফালাহ অয়েল করপোরেশনে অভিযান চালিয়ে ড্রামে রাখা ৬শ’ ব্যারেল পোড়া মবিল, ৪শ’ ব্যারেল জাহাজের চোরাই তেল এবং একটি অয়েল ট্যাংকার ভর্তি ২০ হাজার লিটার পোড়া মবিল উদ্ধার করে।

নাম প্রকাশ না করার শর্তে র্যাব কর্মকর্তারা বলেছেন, কারখানায় পোড়া মবিল পরিশোধন করে মবিল তৈরি করে বাজারে বিক্রি করা হতো এবং চোরাই জ্বালানি তেল বেচাকেনা হতো।

র্যাব কারখানার ম্যনেজার রাজু আহমেদ এবং সহকারি ম্যানেজার নাসির উদ্দিনকে আটক করেছে। মালিক হাজী সুরত আলী পলাতক রয়েছে।

রাত ৯টা ২৫ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। র্যাব কারখানাটি সীল করে দিয়েছে।