২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেডলাইটের ওপরের অংশ কালো রংয়ে আবৃত করার নির্দেশ

ঢাকা মহানগর এলাকায় যানবাহনের হেডলাইটের ওপরের অর্ধাংশ কালো রংয়ে আবৃত করার কথা বলেছে ঢাকা মহানগর পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2007, 09:23 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

সোমবার মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “মহানগর এলাকায় সুষ্ঠু যানবাহন চলাচল নিশ্চিত করতে ও দুর্ঘটনা এড়াতে এবং বিরক্তি উৎপাদন রোধকল্পে যানবাহনের হেডলাইটের ওপরের অর্ধাংশে কালো রংয়ের প্রলেপ দিয়ে আবৃত করার জন্য সংশ্লিষ্ট যানবাহন মালিক ও চালকদের প্রতি অনুরোধ করা হলো।”