পারটেক্স গ্রুপের চেয়ারম্যান ও তার ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
বিএনপির সাবেক সাংসদ শিল্পপতি এম এ হাশেমের মালিকানাধীন পারটেক্স গ্র“পের ড্যানিশ কনডেন্সড মিল্ক কারখানা থেকে মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধ ও পচা চিনি উদ্ধারের ঘটনায় র্যাব বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে।
র্যাব--১১ এর উপ--সহকারি পরিচালক আবদুল খালেক বাদি হয়ে সোমবার সিদ্ধিরগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে ওই মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন এমএ হাশেম, তার ছেলে ব্যবস্থাপনা পরিচালক আজিজ খান মামুন, কারখানার মহাব্যবস্থাপক মকবুল হোসেন এবং ভান্ডার ব্যবস্থাপক লোকমান হোসেন।
উল্লেখ্য র্যাব--১১ এর সদস্যরা ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের উপস্থিতিতে রোববার রাতে সিদ্ধিরগঞ্জের শিরোইলে পারটেক্স গ্র“পের ড্যানিশ কনডেন্সড মিল্কের কারখানায় অভিযান চালিয়ে এক হাজার ৪৪৮ বস্তা মেয়াদোত্তীর্ণ নষ্ট গুঁড়া দুধ এবং ২০০ বস্তা পচা চিনি আটক করে।
সেখান থেকে মেয়াদোত্তীর্ণ, নষ্ট ও জমাট বাঁধা দুধ গুড়া করার কাজে ব্যবহৃত একটি মেশিনও জব্দ করেছে র্যাব। এ ধরনের মেশিন সাধারণত আটা -- ময়দার কারখানায় গম ভাঙ্গার কাজে ব্যবহার করা হয়ে থাকে। কারখানাটি সীলগালা করে দেওয়া হয়েছে।
র্যাব--১১ এর একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এসব মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধ ও পচা চিনি দিয়ে ‘ড্যানিশ’ ব্র্যান্ডের কনডেন্সড মিল্ক তৈরি করে বাজারজাত করা হতো।
মামলার আসামিদের মধ্যে মকবুল হোসেন ও লোকমান হোসেনকে রোববার রাতেই র্যাব সদস্যরা গ্রেপ্তার করে। এম এ হাশেম ও তার ছেলে আজিজ আল মামুন পলাতক রয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানার কর্তব্যরত কর্মকর্তা পিএসআই আরিফুর রহমান নফহবংি২৪.পড়স কে জানান, এসআই মোহাম্মদ আলীকে মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি পলাতক দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছেন।
