সোনারগাঁও ক্রসিংয়ে ইউটার্ন নিষিদ্ধ
রাজধানীর সোনারগাঁও ক্রসিংয়ে বাংলামোটর ও ফার্মগেট Ñএই দুই দিক থেকে আসা যানবাহনের ‘ইউটার্ন’ ও ‘ডানে মোড়’ নিষিদ্ধ করা হয়েছে।
শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “কেবল সুন্দরবন হোটেলের দিক থেকে সোনারগাঁও লিংক রোড হয়ে আসা যানবাহনের জন্য সোনারগাঁও ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে এফডিসি/রেইনবো ক্রসিংমুখী চলাচলের সুযোগ থাকবে।”
বিজ্ঞপ্তিতে বাংলামোটরের দিক থেকে আসা এফডিসি অভিমুখী যানবাহন চালকদের বাংলামোটর ক্রসিংয়ে বামে মোড় নিয়ে সোনারগাঁও লিংক রোড ব্যবহারের অনুরোধ করা হয়েছে।
