২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ক্যাবের সভায় ভোক্তা সংরক্ষণ আইন পাশের দাবি

রাজশাহী মহনগরীতে শনিবার কঞ্জুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর এক মতবিনিময় সভায় তত্ত্বাবধায়ক সরকারের কাছে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৪ পাশ ও এর যথাযথ প্রয়োগের সুপারিশ করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2007, 07:28 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

নগরীর একটি রেস্তোরাঁয় দুপুরে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, বিগত দু’টি দলীয় সরকার ভোক্তা সংরক্ষণ আইন পাশ করতে পারেনি। তারা নিজেদের স্বার্থ রক্ষায় ব্যস্ত থাকায় ভোক্তার অধিকারের কথা ভাবেনি। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ভোক্তাদের অধিকার রক্ষার কথা ভেবে আইনটি পাশ ও প্রয়োগের দিকে নজর দেবেন বলে তারা আশা করছেন।

ক্যাবের সদস্য সচিব লিয়াকত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ আজম শান্তনু, অ্যাডভোকেট কামরুল মনির, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আহবায়ক জামাত খান, রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরিফুল হক, ন্যাপ রাজশাহী জেলার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান খান ও সাংবাদিক আবুল হোসেন মালেক। মূল প্রবন্ধ পাঠ করেন, ড. নাসরীর লুবনা।