ওবায়দুল কাদের আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল একটি সেমিনারে অংশ নেওয়ার জন্য লন্ডনের উদ্দেশে শনিবার দুপুরে ঢাকা ত্যাগ করেছেন।
