২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘন কুয়াশায় আচ্ছন্ন দেশ, যান ও বিমান চলাচল বিঘ্নিত

পশ্চিমা লঘুচাপ আর ভারতীয় উপকূল থেকে বয়ে আসা জলীয় বাষ্প--এ দুটো মিলে রাজধানীসহ সারাদেশের আকাশ ঘন কুয়াশার চাদরে ছেয়ে আছে। আগামী কালও এ কুয়াশার চাদর থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2007, 11:27 AM

Updated : 26 Apr 2022, 02:00 PM

ঘন কুয়াশার কারণে দেশের সর্বত্র যানবাহন চলাচল ব্যাহত হয়েছে। বিমানবন্দর সূত্র জানায়, ঘন কুয়াশার কারণে শনিবার বেলা ১২টা পর্যন্ত অন্তত ছয়টি আন্তর্জাতিক ফ্লাইট দেশে এসে পৌছায়নি। এছাড়া শুক্রবার রাত থেকে প্রায় আটটি ফ্লাইট ছাড়তেও দেরি হচ্ছে।

শুক্রবার রাত বারোটা থেকে শনিবার সকাল সাড়ে দশটা পর্যন্ত দৌলতদিয়া--পাটুরিয়া ফেরিঘাটে যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। এসময় পাঁচশো যান আটকা পড়ে যার বেশিরভাগই ছিল মালবাহী যান।

লঘুচাপ ও জলীয় বাষ্প মিলে সাধারণত বৃষ্টির সৃষ্টি হলেও এবার তা কুয়াশায় রূপ নিয়েছে বলে আবহাওয়া অফিস আরো জানায়।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে ১৩ ডিগ্রী সেলসিয়াস। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ঈশ্বরদীতে, ১৪ ডিগ্রী সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালীতে ২৯ ডিগ্রী সেলসিয়াস।