যশোরে অস্ত্র ও গুলিসহ আটক ১
যশোরের শার্শা উপজেলার উলশী গ্রাম থেকে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে বিপুল নামে এক যুবককে অস্ত্র ও গুলিসহ আটক করেছে যৌথবাহিনী। রাতেই তাকে শার্শা থানায় সোপর্দ করা হয়।
সেনা ও পুলিশ সূত্র জানায়, যৌথবাহিনী বৃহস্পতিবার রাতে উলশীতে তল্লাশি চালানোর সময় আব্বাসউদ্দিনের ছেলে বিপুলকে একটি এলজি ও এক রাউন্ড বন্দুকের গুলিসহ আটক করে।
শার্শা থানার ওসি কাঞ্চন মাহমুদ জানান, রাত ২টার দিকে বিপুলকে অস্ত্র গুলিসহ থানায় হস্তান্তর করা হয়েছে। দুপুর সাড়ে চারটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
