২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সায়েন্স ল্যাবেরটরি থেকে কলাবাগান পর্যন্ত পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বৃহস্পতিবার নগরীর সায়েন্স ল্যাবেটরী মোড় থেকে কলাবাগান মোড় পর্যন্ত দিনব্যাপী অভিযান চালিয়ে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2007, 06:37 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

এসময় কমপক্ষে ১০ টি বহুতল অভিজাত বিপনীবিতানসহ পাঁচ শতাধিক বাণ্যিজিক প্রতিষ্ঠানের অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।

রাজউকের ম্যাজিস্ট্রেট আসম ইমদাদুল দস্তগীরের নেতৃত্বে সেনা সদস্য, পুলিশ ও আনসারসহ নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য সকাল ১০ টায় ঢাকা কলেজের সামনে থেকে অভিযান শুরু করেন।

অভিযান চলাকালে বিকেল পাঁচটার দিকে কলাবাগান মোড়ে কয়েকটি পরিবহন কাউন্টারের কর্মচারিরা অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশ ও সেনা সদস্যরা মদু লাঠিপেটা করে।