বরিশাল, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মনপুরা উপজেলার চরপাতালিয়া থেকে রোববার সকাল ৭ টার দিকে আরও তিন নৌ-ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে উপজেলার সাকুচিয়া ইউনিয়ন থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে মেঘনা সংলগ্ন বিচ্ছিন্ন দ্বীপ চরপাতিলা থেকে ২৪ ঘন্টায় ২০ নৌ-ডাকাতকে গ্রেপ্তার করা হল।
ডাকাতদের কাছ থেকে ৪ টি ট্রলার, ৫ টি বগি দা, ৮ টি ঢাল উদ্ধার করা হয়েছে।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কর্মকার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে দ্বিতীয় দফায় পুলিশ বিচ্ছিন্ন দ্বীপ চরপাতিলায় অভিযান চালায়।
এ সময় পুলিশ চরপাতিলা থেকে আরো তিন নৌ-ডাকাতকে গ্রেপ্তার করে। পুলিশের একটি দল সেখানে অভিযান অব্যাহত রেখেছে।
শনিবারে চরপাতালিয়া থেকে গ্রেপ্তারকৃত ১৭ নৌ-ডাকাতের বিরুদ্ধে অস্ত্র এবং ডাকাতির প্রস্তুতির অভিযোগে মনপুরা থানার সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) রবীন্দ্রনাথ সরকার পৃথক দুটি মামলা করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫১৭ ঘ.
bdnews24