২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিকেট হয়রানির প্রতিবাদে সৌদীগামীদের বিক্ষোভ

ফিরতি টিকেট নিয়ে হয়রানির প্রতিবাদে সৌদী আরব প্রবাসী কয়েক'শ বাংলাদেশী হোটেল সোনারগাঁ'র সামনে বিক্ষোভ করছে। রোববার সকালে তারা রাস্তায় ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। ফলে সকালেই সেখানে যানজট সৃষ্টি হয়। ট্রাফিক পুলিশের কর্মকর্তারা এসে ব্যারিকেড সরানোর ব্যবস্থা করে। ফুটপাতে দাঁড়িয়ে বিক্ষুদ্ধ যাত্রীদের বিক্ষোভ করতে দেখা গেছে। হোটেল সোনারগাঁ'তে সৌদী অ্যারাবিয়ান এয়ার লাইন্সের টিকিট বিক্রয় কেন্দ্রকে ঘিরেই এই বিক্ষোভ। ঘটনার পর সৌদী অ্যারাবিয়ান এয়ার লাইন্সের কান্ট্রিম্যানেজার আবদুল্লাহ এ আল কাদী'র সঙ্গে যৌথ বাহিনী,পুলিশ এবং সোনারগাঁ কর্তৃপক্ষ বৈঠক করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2007, 08:41 AM

Updated : 26 Aug 2022, 09:10 PM

ঢাকা,৩০ ডিসেম্বর(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ফিরতি টিকেট নিয়ে হয়রানির প্রতিবাদে সৌদী আরব প্রবাসী কয়েক'শ বাংলাদেশী হোটেল সোনারগাঁ'র সামনে বিক্ষোভ করছে। রোববার সকালে তারা রাস্তায় ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। ফলে সকালেই সেখানে যানজট সৃষ্টি হয়। ট্রাফিক পুলিশের কর্মকর্তারা এসে ব্যারিকেড সরানোর ব্যবস্থা করে। ফুটপাতে দাঁড়িয়ে বিক্ষুদ্ধ যাত্রীদের বিক্ষোভ করতে দেখা গেছে। হোটেল সোনারগাঁ'তে সৌদী অ্যারাবিয়ান এয়ার লাইন্সের টিকিট বিক্রয় কেন্দ্রকে ঘিরেই এই বিক্ষোভ। ঘটনার পর সৌদী অ্যারাবিয়ান এয়ার লাইন্সের কান্ট্রিম্যানেজার আবদুল্লাহ এ আল কাদী'র সঙ্গে যৌথ বাহিনী,পুলিশ এবং সোনারগাঁ কর্তৃপক্ষ বৈঠক করেছেন। সৌদী অ্যারাবিয়ান এয়ার লাইন্সের কান্ট্রিম্যানেজার আবদুল্লাহ এ আল কাদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা চট্টগ্রামে একটি অফিস করার চেষ্টা করছি। সেখানে অফিস হলে ঢাকার ওপর চাপ কমবে"। টোকেন দেয়ার পর যাত্রীদের কাছ থেকে অবৈধ ভাবে টাকা নিয়ে টিকিট নিশ্চিত করার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, "আমাদের কেউ এধরনের কাজ করছে না"। এয়ার লাইন্সের সিনিয়র সেলস এক্সজিকিউটিভ মমতাজ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " হজ এবং ঈদের ছুটিতে ফ্লাইট সংকটের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে । আগামী ১ সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।" তিনি জানান, আগামী মাস থেকে নিয়মিত ফ্লাইটের বাইরে নতুন ৯টি ফ্লাইট চালু হচ্ছে । সৌদীর আবর প্রবাসী ভৈরবের মো: খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এয়ার লাইন্স কর্তৃপক্ষ ফিরতি টিকিট নিশ্চিত করা নিয়ে যাত্রীদের হয়রানি করছে। মাসের পর মাস তারা যাত্রীদের ঘুরাচ্ছে। এতে অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। অনেকেই শুধুমাত্র টিকিটের অভাবে কাজে ফিরে যেতে পারছে না । ফলে তারা চাকরি হারাচ্ছে। তিনি বলেন, আমি নিজেও ২ মাস যাবত টিকিট নিশ্চিত করার জন্য এদের অফিসে ঘুরছি। এরা টোকেন দিয়ে ২ থেকে ৫ হাজার টাকা অবৈধ ভাবে নিচ্ছে। যারা এভাবে তাদের টাকা দেয় শুধু তাদের টিকিট নিশ্চিত করে দিচ্ছে। তিনি আরো বলেন,এধরনের ঘটনা দেখে দেখে যাত্রীরা বিক্ষুদ্ধ হয়ে উঠেছে। আজ আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি । আমরা সময় মত ফিরে যেতে না পারলে আমাদের চাকরি থাকবে না। নরসিংদীর শাহীন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি জেদ্দা যাবেন, থাকেন সৌদী আরব, সেখানেই কাজ করেন। গত ২ মাস যাবত টিকিট নিশ্চিত করার জন্য ঘুরছেন। এয়ার লাইন্স কর্তৃপক্ষ তাকে শুধু ঘুরাচ্ছে। তিনি বলেন, এক দফায় তার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। আর ১ সপ্তাহ পর বর্ধিত মেয়াদও শেষ হয়ে যাবে। তিনি বলেন, টিকিট নিশ্চিত করার জন্য তাকে টোকেন দেয়া হয়েছে। সেই টোকেনে কোন কাজ হয়নি। তার টিকিট নিশ্চিত করা হয়নি। এয়ার লাইন্স কর্তৃপক্ষ তাকে জানিয়ে দিয়েছে আগামী ২ মাসের আগে টিকিট নিশ্চিত করতে পারবে না। তাকে অন্য যে কোন এয়ার লাইন্সের টিকিট নিয়ে চলে যাওয়ার পরামর্শও দেয়া হয়েছে বলে তিনি জানান। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল থেকে সোনারগাঁ হোটেলের পাশে টিকিট প্রত্যাশীদের ভীড় বাড়তে থাকে। এয়ার লাইন্স কর্তৃপক্ষ টিকিট নিশ্চিত করার সুনির্দিষ্ট ভাবে কিছু বলতে না পারায় যাত্রীরা বিক্ষুদ্ধ হয়ে ওঠে। এক পর্যায়ে তারা সোনারগাঁ'র পাশে ব্যস্ততম রাস্তা ব্যারিকেড দেয়। কয়েক'শ যাত্রী একসঙ্গে রাস্তা ব্যারিকেড দেয়ায় যানজট সৃষ্টি হয়। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দৌলত আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা অনেক আগেই এয়ার লাইন্স কর্তৃপক্ষকে এখান থেকে অফিস সরিয়ে নেয়ার জন্য অনুরোধ করেছেন। রাস্তার পাশে অফিস থাকায় যাত্রীরা টিকিটের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। অনেক সময় রাস্তায় লাইন চলে আসে। এতে যান চলাচলে সমস্যা দেখা দেয়। তিনি বলেন এয়ার লাইন্স কর্তৃৃৃৃপক্ষকে সময় দেয়া হয়েছিল। সে অনুযায়ী তারা স্থানীয় অফিস বড় করেছে। সেখানে তারা যাত্রীদের বসার ব্যবস্থা রেখেছেন। এজন্য তারা ২ মাস সময় নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এলএইচ/এমএ/১৪৩২ঘ.