ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজীর ভূট্টোর হত্যাকাণ্ডে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের রাজনীতিবিদরা। জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, দেশের প্রধান দু' রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতরা পৃথক পৃথক বিবৃতিতে প্রতিক্রিয়া জানিয়েছেন।
জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী এক যুক্ত বিবৃতিতে বেনজীর ভূট্টোর নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
এ ঘটনাকে 'অনভিপ্রেত' আখ্যায়িত করে তারা বলেন, বেনজীর ভূট্টোর মত সাহসী নেত্রীর মৃত্যুতে পাকিস্তানে গভীর সঙ্কট ও শুন্যতার সৃষ্টি হলো।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাকিস্তানের এ ঘটনা বর্বরোচিত। যারা এ কাণ্ড ঘটিয়েছে তারা মানবতার শত্র"।
বিএনপির স্থায়ী কমিটি মনোনীত চেয়ারম্যান সাইফুর রহমান, অস্থায়ী মহাসচিব অবরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ ও সংস্কারপন্থী নেতা আব্দুল মান্নান ভূঁইয়া পৃথক বিবৃতিতে বলেন, পাকিস্তানের 'উগ্র সন্ত্রাসী' গ্র"পের এ হত্যাকাণ্ডের নিন্দার ভাষা নেই। তারা বলেন, এ বর্বরোচিত হত্যাকাণ্ড যে বা যারাই ঘটিয়েছে তারা গণতন্ত্র ও মানবতাবিরোধী।
তারা এ ঘটনায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, সভ্য সমাজে এ ধরনের বর্বরোচিত হামলা নজির নেই। পাকিস্তানে যারা এ ঘটনা ঘটিয়েছে তারা আন্তর্জাতিক চক্রের দোসর।
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদও এক বিবৃতে এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআরএফ/এসকে/২১৩২ঘ.
bdnews24