২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে বার্ড ফ্লু সন্দেহে ১৩শ ৪২ মুরগী নিধন

হাকিমপুর উপজেলায় বৃহস্পতিবার বার্ড ফ্লু আক্রান্ত সন্দেহে একটি খামারের ১৩শ ৪২ টি মুরগী নিধন করেছে বার্ড ফ্লু প্রতিরোধ কমিটি। কমিটির আহ্বায়ক উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. ফারুক হোসেন জানান, বার্ড ফ্লুর লক্ষণের সঙ্গে মিলে যাওয়ায় তারা খামারের এ মুরগী নিধন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2007, 01:39 PM

Updated : 26 Aug 2022, 09:09 PM

দিনাজপুর, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাকিমপুর উপজেলায় বৃহস্পতিবার বার্ড ফ্লু আক্রান্ত সন্দেহে একটি খামারের ১৩শ ৪২ টি মুরগী নিধন করেছে বার্ড ফ্লু প্রতিরোধ কমিটি। কমিটির আহ্বায়ক উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. ফারুক হোসেন জানান, বার্ড ফ্লুর লক্ষণের সঙ্গে মিলে যাওয়ায় তারা খামারের এ মুরগী নিধন করেছেন। মো. ফারুক হোসেন সাংবাদিকদের জানান, হাকিমপুর ষ্টেশন পাড়ার গোলাপ চৌধুরীর মুরগী খামারে গত মঙ্গলবার হঠাৎ করে তিন শতাধিক মুরগী মারা যায়। খবর পেয়ে উপজেলা বার্ড ফ্লু প্রতিরোধ কমিটির কর্মকর্তারা খামার পরিদর্শন করেন। পরে মুরগীগুলো বার্ড ফ্লু রোগে আক্রান্ত হয়েছে জানিয়ে বৃহস্পতিবার ভোরে খামারের বাকী ১৩শ ৪২টি মুরগী নিধন করেন তারা। উপজেলার প্রতিটি খামারে সতর্ক নজর রাখা হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৫ ঘ.