২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওরিয়ন চেয়ারম্যানের যাবজ্জীবন কারাদণ্ড

জালিয়াতির মাধ্যমে ওরিয়েন্টাল ব্যাংকের ৬ কোটি ৭০ লাখ টাকা আত্মসাতের দায়ে ওরিয়ন গ্র"পের চেয়ারম্যান ওবায়দুল করিমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে আদালত তাকে ৬ কোটি ৭০ লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে। বৃহস্পতিবার সকালে বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. ফিরোজ আলম এ দণ্ড ঘোষণা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2007, 04:47 AM

Updated : 26 Aug 2022, 09:09 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জালিয়াতির মাধ্যমে ওরিয়েন্টাল ব্যাংকের ৬ কোটি ৭০ লাখ টাকা আত্মসাতের দায়ে ওরিয়ন গ্র"পের চেয়ারম্যান ওবায়দুল করিমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে আদালত তাকে ৬ কোটি ৭০ লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে। বৃহস্পতিবার সকালে বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. ফিরোজ আলম এ দণ্ড ঘোষণা করেন। এ মামলায় অপর পাঁচ আসামির চারজন ওরিয়েন্টাল ব্যাংকের প্রিন্সিপাল শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ মো. হারুন, একই শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবুল কাশেম মাহমুদউল্ল