২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইয়ুব কাদরী পদত্যাগ করেছেন

সংস্কৃতি উপদেষ্টা আইয়ুব কাদরী পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি বরাবর লেখা পদত্যাগপত্রটি তিনি বুধবার বিকেল সাড়ে চারটায় মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়ে দেন। আইয়ুব কাদরী বুধবার রাতে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তার পদত্যাগের কথা জানিয়ে বলেন "আমি ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি।" আরও তথ্যসহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2007, 05:07 PM

Updated : 26 Aug 2022, 09:09 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংস্কৃতি উপদেষ্টা আইয়ুব কাদরী পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি বরাবর লেখা পদত্যাগপত্রটি তিনি বুধবার বিকেল সাড়ে চারটায় মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়ে দেন। আইয়ুব কাদরী বুধবার রাতে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তার পদত্যাগের কথা জানিয়ে বলেন "আমি ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি।" সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রধান হিসেবে কাদরী জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি বিষ্ণুমূর্তি হারিয়ে যাওয়ার দায় কাঁধে নিয়ে গত সোমবার পদত্যাগ করার ইঙ্গিত দিয়েছিলেন। পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করলেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পরে তিনি বলেন, "আমার পদত্যাগের বিষয়ে আমি সেদিনই (সোমবার) মিডিয়াকে ইঙ্গিত দিয়েছিলাম। যদিও পুরাকীর্তি দুটি হারিয়েছে এয়ারপোর্ট থেকে যেটি দেশের একটি সংরক্ষিত এলাকা, যেখানে নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করা হয়ে থাকে। সেখানে অনেক দায়িত্ববান লোকজন রয়েছেন।" তিনি বলেন, "হারানোর বিষয়ে আমারতো কিছু করার নেই। কিন্তু সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হিসেবে আমি মনে করছি এ দায় আমারই। এ বোধ থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ইএইচবি-এএইচডি/এমএইচবি/২৩০১ ঘ.