২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বন্ধুদের হাতে যুবকের মৃত্যু

রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়ায় মঙ্গলবার রাতে বন্ধুদের সঙ্গে হাতাহাতিতে কামাল নামে এক (২৫) যুবকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2007, 05:07 PM

Updated : 26 Aug 2022, 09:08 PM

ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়ায় মঙ্গলবার রাতে বন্ধুদের সঙ্গে হাতাহাতিতে কামাল নামে এক (২৫) যুবকের মৃত্যু হয়েছে। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. আবু জাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বন্ধুুদের সঙ্গে কথাকাটাকাটি এক পর্যায়ে হাতাহাতির রূপ নিলে কামাল আহত হয়। আহত অবস্থায় বাসায় ফেরার পর সংজ্ঞা হারালে পরিবারের সদস্যরা কামালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক জানান, কামাল মারা গেছে। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ওই পুলিশ কর্মকর্তা জানান, কী নিয়ে কোন বন্ধুদের সঙ্গে কামালের হাতাহাতি হয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। কামাল নাভানা পরিবহনের বাসের সহকারীর কাজ করতো। তার বাসা ৩০৪ নম্বর সিপাহীবাগে। কামালের স্ত্রী নূরজাহানের বরাত দিয়ে একই থানার উপ পরিদর্শক গাজী ফজলুর রহমান জানান, কামাল বিকাল সাড়ে ৩টার দিকে বাসা থেকে বেরিয়ে যায়। পরে অসুস্থ অবস্থায় বাসায় ফেরে সে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/২২৪২ ঘ.