চাঁপাইনবাবগঞ্জ, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউপি সদস্য সাইফুল ইসলাম (৪৫) সোমবার রাতে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন।
সাইফুল ইসলাম গোহালবাড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য। তার বাড়ি সুরানপুর গ্রামে।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ জানান, সাইফুলের সঙ্গে একই এলাকার এরফান, একরাম ও ইদ্রিস মাস্টারের দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। এলাকায় আধিপত্য বিস্তারের জন্য তার দুটি গ্র"পকে নেতৃত্ব দিত।
স্থানীয়রা ও ভোলাহাট থানা পুলিশ জানায়, সাইফুল ইসলাম সোমবার রাতে ৮টার দিকে স্থানীয় একটি সালিশ শেষে রিক্সায় বাড়ি ফিরছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।
গুরুতর আহত সাইফুলকে স্থানীয়রা পরে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানেই রাত ১টার দিকে মারা যায় সে।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাতেই বিরশ্বরপুর গ্রামে ইদ্রিস মাস্টারকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৬২১ ঘ.
bdnews24