২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খোয়া যাওয়া পুরাকীর্তির সন্ধানের মধ্যে ভারতে চারটি বিষ্ণুমূর্তি উদ্ধার

ভারত-নেপাল সীমান্তে একটি ট্রাক থেকে শনিবার ভোরে চারটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে ভারতীয় শুল্ক কর্মকর্তারা। ফ্রান্সের গিমে জাদুঘরে প্রদর্শনীর জন্য পাঠানোর সময় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুরার্কীতির একটি কার্টন খোয়া যাওয়ার ঘটনায় সরকার একটি তদন্ত কমিটি করার পর রোবাবর ভারতীয় কর্মকর্তারা মূর্তি উদ্ধারের বিষয়টি জানান। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2007, 05:25 PM

Updated : 26 Aug 2022, 09:08 PM

ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত-নেপাল সীমান্তে একটি ট্রাক থেকে শনিবার ভোরে চারটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে ভারতীয় শুল্ক কর্মকর্তারা। ফ্রান্সের গিমে জাদুঘরে প্রদর্শনীর জন্য পাঠানোর সময় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুরার্কীতির একটি কার্টন খোয়া যাওয়ার ঘটনায় সরকার একটি তদন্ত কমিটি করার পর রোবাবর ভারতীয় কর্মকর্তারা মূর্তি উদ্ধারের বিষয়টি জানান। শনিবার রাতে বিমানে ওঠানোর সময় পুরাকীর্তি খোয়া যাওয়ার বিষয়টি ধরা পড়ে। ওই কার্টনে ষষ্ঠ ও সপ্তম শতাব্দীর দুটি বিষ্ণু মূর্তি ছিল। ভারতীয় শুল্ক কর্মকর্তা চন্দ ভানকে উদ্ধৃত করে টেলিভিশন সিএনএন-আইবিএন এর প্রতিবেদক সুমন কে চক্রবর্তী রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি বর্ডার এলাকা থেকে ট্রাকটি আটক করা হয়। শিলিগুড়ি হয়ে নেপাল পর্যন্ত ওই এলাকাটি চোরাকারবারীদের 'স্বর্গরাজ্য' হিসেবে পরিচিত। কলকাতা থেকে পাঠানো খবরে বলা হয়, পুলিশ ও শুল্ক কর্মকর্তারা ট্রাকটি আটকের জন্য তাড়া করলে পাচারকারীরা সেটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে ট্রাকের সিটের নিচ থেকে মূর্তিগুলো উদ্ধার করা হয়। রোববার পুরাকীর্তি খোয়া যাওয়ার বিষয়ে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. আইয়ুব কাদরী বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফখরুল ইসলামকে আহ্বায়ক করে গঠিত এ কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আইয়ুব কাদরী বলেন, "আমি মনে করি হারানো মূর্তির বিষয়ে সুরাহা না হওয়া পর্যন্ত বাকিগুলো পাঠানো ঠিক হবে না।" তিনি জানান, ফ্রান্সে পাঠানোর সময় খোয়া যাওয়া কার্টনে একটি আবক্ষসহ বিষ্ণুর দুটি মূর্তি ছিল। ষষ্ঠ ও সপ্তম শতাব্দীর এই নিদর্শনগুলো বগুড়ায় পাওয়া যায়। খোয়া যাওয়া দুটি মূর্তির বীমা করা আছে জানিয়ে ড. আইয়ুব কাদরী বলেন, "বিষ্ণুর আবক্ষ মূর্তির জন্য ২০ হাজার ইউরো ও বিষ্ণুর জন্য ২৫ হাজার ইউরো বীমা করা হয়েছে।" মূর্তি খোয়া যাওয়ার ঘটনায় রোববার রাতে জাতীয় জাদুঘরের মহাপরিচালক সমর চন্দ্র পাল বাদী হয়ে বিমান বন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন। থানার উপপরিদর্শক শহীদ সোহরাওয়ার্দী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এ কথা জানান। মামলায় সুনির্দিষ্টভাবে কাউকে আসামি করা হয়নি। ২১ ডিসেম্বর ঈদের দিন বিকেলে কড়া নিরাপত্তার মধ্যে জাতীয় জাদুঘর থেকে প্যারিসের গিমে মিউজিয়ামে প্রদর্শনীর জন্য দেশের পুরাকীর্তির দ্বিতীয় ও শেষ চালানটি জিয়া বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। 'হোমবাউন্ড কুরিয়ার সার্ভিস' এর চারটি ট্রাকে ১৩টি কার্টনে মোট ১৪৫টি পুরাকীর্তি ছিল। রোববার সকালে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এয়ার ফ্রান্সের কার্গো বিমানে তোলার পর দেখা যায় সেখানে একটি বাক্স নেই। পরে তল্লাশি চালিয়ে বিমানবন্দরের পাশের পুকুর পাড় থেকে খালি বাক্সটি উদ্ধার করা হয়।" পুরার্কীতি হারিয়ে যাওয়ার ঘটনা জানাজানির পর শনিবার রাতে সংস্কৃতি সচিব আব্দুল হক চৌধুরী ও রোববার দুপুরে ঢাকা মহানগর পুলিশ কমিশনার নাঈম আহমেদ, র‌্যাবের মহাপরিচালক খন্দকার হাসান মাহমুদ ও সিআইডি প্রধান ফনী ভূষণ বিমানবন্দরে ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর পুলিশ কমিশনার নাঈম আহমেদ সাংবাদিকদের বলেন, "ওখানে ১৩টি কার্টন ছিল। একটা হারিয়ে গেছে। প্লেনে ওঠানোর পর চেকিংয়ের সময় বিষয়টি ধরা পড়ে। তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু হয়েছে। পুরো এলাকায় তল্লাশি চলছে। যে ডোবা থেকে বাক্স উদ্ধার হয়েছে সেখানে মূর্তির খোঁজে নৌবাহিনীর ডুবুরি দল নেমেছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে কিছু তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না।" পুরার্কীতি হারানোর ঘটনায় জাতীয় জাদুঘরের ভারপ্রাপ্ত কিপার ড. স্বপন কুমার বিশ্বাস এ ঘটনায় শনিবার গভীর রাতে বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এতে উল্লেখ করা হয়, শনিবার এয়ার ফ্রান্সের কার্গো বিমানে তোলার পর দেখা যায় পুরাকীর্তির ৫ নম্বর বাক্সটি নেই। এদিকে, প্রত