ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সলাজ হাসি মুখে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সামনে এসে দাঁড়ান নোরা আলী। পাশে দাঁড়ানো মা মাহফুজা আলী। 'বাংলাদেশের জন্য কিছু করতে চাই'- গণমাধ্যমের সামনে এই ছিল জুনিয়র মিস আমেরিকার প্রথম কথা। (আরও তথ্যসহ-১)
নোরা এরপর বলেন "বাংলাদেশে এসে খুবই ভাল লাগছে। আমি ওখানে (যুক্তরাষ্ট্রে) বাংলাদেশের শিশুদের জন্য অর্থ সংগ্রহের কাজ করছি। জুনিয়র মিস আমেরিকা হওয়ার পর আমি আমার পরিচয়কে কাজে লাগিয়ে আরও বেশি কাজ করছি, বিশেষ করে সাইক্লোন দূর্গতদের জন্য অর্থ সংগ্রহ করেছি।"
তিনি জানান তার এক বোনও তাকে এ কাজে সাহায্য করছে।
শনিবার সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে তিনি জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন। ১৮ বছর বয়সী নোরার পরনে ছিল বাঙালিয়ানা পোশাক সালোয়ার-কামিজ।
সাদামাটা পোশাকের এক বাঙালি মেয়েকে ঘিরে গণমাধ্যমের অনেক ক্যামেরা দেখে বিমান বন্দরের নিরাপত্তা কর্মীরা বিস্মিত। তাদের যখন বলা হলো
bdnews24