২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে যুবকের লাশ উদ্ধার

বাগেরহাটের মোল্লাহাটে শনিবার দুপুরে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককে জানান, উপজেলার কোদালিয়া ইউনিয়নের কচুড়িয়া গ্রামের লোকজন দুপুরে একটি ডোবায় লাশটি ভাসতে দেখে পুলিশকে জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2007, 11:45 AM

Updated : 26 Aug 2022, 09:08 PM

বাগেরহাট, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মোল্লাহাটে শনিবার দুপুরে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককে জানান, উপজেলার কোদালিয়া ইউনিয়নের কচুড়িয়া গ্রামের লোকজন দুপুরে একটি ডোবায় লাশটি ভাসতে দেখে পুলিশকে জানায়। পরে ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। তার কোমরে একটি রেঞ্জ ও কিছু তার পাওয়া গেছে। মনে করা হচ্ছে দুই থেকে তিনদিন আগে পল্লী বিদ্যুতের ট্রান্সফর্মার ও তার চুরির জন্য ডোবার পাশের বিদ্যুতের খুঁটি বেয়ে ওঠার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মারা যায়। গোলাম মোস্তফা আরও জানান, তড়িতাহত হওয়ায় তার ডান হাত পুড়ে গেছে। যুবকের পরনে ছিল কালো গেঞ্জি ও চেক লুঙ্গি। লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মোল্লাহাট থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৭২২ ঘ.